মালদা

দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে মঙ্গলবাড়ীতে তৈরি হচ্ছে ৩১ ফিটের সরস্বতী

প্রতি বছরই নিত্য নতুন কিছু করার পাশাপাশি এই বছরও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আলাদা কিছু করার উদ্যোগ নিয়েছে মঙ্গলবাড়ী বাঘা যতীন সংঘ। এবার দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য থাকছে ৩১ ফিটের সরস্বতী। প্রায় দুই মাস থেকে এবং শীতকে উপেক্ষা করে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে চলছে ৩১ ফিটের সরস্বতী তৈরির কাজ। ক্লাবের সদস্যরা জানান, এই প্রতিমা তৈরি করছেন আইহোর মৃৎশিল্পী নিরঞ্জন সিংহ। ক্লাব পক্ষের দাবি এই প্রতিমা দেখতে প্রচুর মানুষের ভির হবে পুজা প্রাঙ্গনে। পাশাপাশি পুজা উপলক্ষে থাকবে দুস্থদের শীতবস্ত্র দান, সাংস্কৃতিক অনুষ্ঠান। 
বিস্তারিত জানতে ক্লিকন করুন নিচের লিংকে     
https://www.youtube.com/embed/OXc6WySX_08